বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে তিন ট্রাকের সংঘর্ষ

মাদারীপুর প্রতিনিধি

সারাবাংলা

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ৩টি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮টার

2024-07-04T10:11:35+00:00
2024-07-04T10:11:35+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে তিন ট্রাকের সংঘর্ষ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ১০:১১ এএম   (ভিজিট : ১৫১)
X

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ৩টি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে শিবচরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা থেকে ভাঙ্গাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শত শত যানবাহন আটকা পড়ে। দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাকের চাকা ফেটে বিকল হয়ে যায়। পরে পেছন দিক আসা আরও দুটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ৪ জন আহত হন। পরে ফরিদপুরের ভাঙ্গাগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেকার দিয়ে ট্রাক তিনটি সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
 
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. আরিকুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া একজনকে রয়েল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy