নড়াইলে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় কাজী ইমরান আহমেদ (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে

2024-07-04T11:11:48+00:00
2024-07-04T15:02:36+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নড়াইলে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ১১:১১ এএম  আপডেট: ০৪.০৭.২০২৪ ৩:০২ পিএম  (ভিজিট : ২০৭)
X

নড়াইলের লোহাগড়ায় কাজী ইমরান আহমেদ (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়।

বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ১০ টার পরে উপজেলার পাংখারচর পাকার মাথা বটতলায় এ ঘটনা ঘটে। মৃত নজির আহমেদ কাজীর ছেলে আহত কাজী ইমরান পুলিশের উপ পরিদর্শক (এস আই) পদে খুলনায় কর্মরত আছেন। তিনি নিজ বাড়ি পাংখারচর গ্রামের কাজী পাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে আসার পথে এই ঘটনা ঘটে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ কর্মকর্তা কাজী ইমরান স্থানীয় এক ভাতিজির বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য খুলনা থেকে গ্রামের বাড়িতে রওনা করেন। বুধবার (৩ জুলাই) আনুমানিক সাড়ে ১০ টার দিকে পাংখারচর পাকার মাথা বটতলায় পৌঁছালে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত ওই কর্মকর্তার গাড়ি চালককে অস্ত্রের মুখে জিম্মি করে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করেন। দুর্বৃত্তের দল আগ্নেয়াস্ত্রের মহড়া দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে গেলে স্থানীয়রা আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কর্মকর্তার এখনো জ্ঞান ফেরেনি, তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy