এইচএসসি পরীক্ষার্থীর পকেট চেক করে হতবাক ম্যাজিস্ট্রেট!

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

রূপগঞ্জে এইচএসসি পরীক্ষায় চলাকালীন সময় নকল আছে সন্দেহে এক ছাত্রের প্যান্টের পকেট তল্লাশি করে ২০০ গ্রাম গাজা পাওয়া

2024-07-04T19:32:06+00:00
2024-07-04T23:33:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এইচএসসি পরীক্ষার্থীর পকেট চেক করে হতবাক ম্যাজিস্ট্রেট!
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৭:৩২ পিএম  আপডেট: ০৪.০৭.২০২৪ ১১:৩৩ পিএম  (ভিজিট : ৮২২)
X

রূপগঞ্জে এইচএসসি পরীক্ষায় চলাকালীন সময় নকল আছে সন্দেহে এক ছাত্রের প্যান্টের পকেট তল্লাশি করে ২০০ গ্রাম গাজা পাওয়া গেছে। পরে শ্রাবন মোল্লা নামের ওই ছাত্রের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ (বৃহস্পতিবার) সাড়ে ১২টার দিকে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।


সাজাপ্রাপ্ত শ্রাবন মোল্লা উপজেলার মাহনা এলাকার হিরন মোল্লার ছেলে। সে পাচরুখী বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী। আর বহিষ্কৃতরা হলেন সলিমউদ্দিন চৌধুরী কলেজের শিক্ষার্থী তরিকুল ইসলাম তুর্য ও পাচরুখী আনোয়ারা বেগম কলেজের শিক্ষার্থী সাঈদ।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল জানান, বৃহস্পতিবার এইচএসসি  ইংরেজি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনিসহ উপজেলা সহকারী কমিশনার সিমন সরকার ভুলতা স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। বেলা সাড়ে ১২ টার দিকে একটি কক্ষ থেকে কয়েকজন ছাত্র বের হয় বাথরুমে যায়। পরে তারা রুমে এসে খাতায় লেখা শুরু করে। 

≫ প্রেমের সম্পর্ক গড়ে ছাত্রীদের সর্বনাশ করেন শিক্ষক
≫ টিকটকের আড়ালে সমকামী ভিডিও তৈরি!

তাদের আচরণ সন্দেহজনক মনে হলে কক্ষে ডিউটিরত শিক্ষককে দিয়ে প্রথমে শ্রাবন মোল্লার সার্ট ও প্যান্টের পকেট তল্লাশি করা হয়। তখন তার পকেটে ২০০ গ্রাম গাজা ও নকল করার জন্য কিছু চিরকুট পাওয়া যায়। এছাড়া পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুর্য ও সাঈদের কাছ থেকেও নকল করার জন্য আনা কিছু চিরকুট পাওয়া যায়।

গাজাসহ আটক শ্রাবন মোল্লাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে দণ্ডপ্রাপ্ত শ্রাবনকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করলে বিকালে পুলিশ তাকে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করেন। পাশাপাশি তুর্য ও সাঈদকে পরীক্ষা থেকে বহিস্কার করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy