ভোলায় জেলেদের মধ্যে লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলা জেলার উপজেলা সদরে দুই হাজার একশত জেলের মধ্যে লাইফজ্যাকেট ও বয়া বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে

2024-07-04T20:39:56+00:00
2024-07-04T20:39:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় জেলেদের মধ্যে লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৮:৩৯ পিএম   (ভিজিট : ১৭২)
X

ভোলা জেলার উপজেলা সদরে দুই হাজার একশত জেলের মধ্যে লাইফজ্যাকেট ও বয়া বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে জেলেদের প্রাণহানির ঝুঁকি কমাতে ২১০টি নৌকার জেলেদের হাতে ২১শত লাইফ জ্যাকেট  ও  বয়া তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ মিয়া। 

উপজেলা পরিষদের আয়োজনে লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় এসব জীবন রক্ষাকারী সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শিলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আলী নেওয়াজ পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার চৌধুরী, প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেঞ্জ কো-অর্ডিনেটর নুরুল মোমেন সিদ্দিকী, উপজেলা মৎস্য অফিসার এএফএম নাজমুস সালেহীন প্রমুখ।

আয়োজকরা জানান, আজকের অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নে ২১০ টি নৌকার ২১শত জেলের মধ্যে এই উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক নৌকার জন্য ৫টি করে লাইফ জ্যাকেট ও দু’টি করে বয়া রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy