মাধবদীতে ট্রলার ডুবে ২ জন নিখোঁজ

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা ৭ টায় মাধবদী থানার মেঘনা বেড়িবাঁধ নৌঘাট থেকে ট্রলার যোগে টিডিরচর যাওয়ার পথেট্রলার ডুবে

2024-07-05T16:51:10+00:00
2024-07-05T16:51:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাধবদীতে ট্রলার ডুবে ২ জন নিখোঁজ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৪:৫১ পিএম   (ভিজিট : ১৬২)
X

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা ৭ টায় মাধবদী থানার মেঘনা বেড়িবাঁধ নৌঘাট থেকে ট্রলার যোগে টিডিরচর যাওয়ার পথে ট্রলার ডুবে ২ জন নিখোঁজ  ৪ জন জীবন্ত উদ্ধার।
 
স্থানীয়রা জানান,সন্ধ্যা ৭ টায় নৌঘাট থেকে এমতাজ তার পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়ি যাবার পথে মাঝ নদীতে গেলে প্রচন্ড ঢেউয়ে ট্রলারটি উল্টে এ দূর্ঘটনায় এমতাজ সহ তার পরিবারের ৬ সদস্য ডুবে যায়। স্থানীয় মাঝি ও লোকজন ৪ জনকে উদ্ধার করলে ও ঘটনার ৪ ঘন্টার পরও এমতাজের কন্যা জান্নাতুল (১৪) ও পুত্র আব্দুল্লাহ (১২) নিখোঁজ রয়েছে। উদ্ধার কৃতরা হল এমতাজ, দিলারা বেগম, আব্দুল মতিন, রুহুল। 

মেঘনাবাজারের ভংগাটেক নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ অনিমেশ হলধার জানায় ঘটনার পর পুলিশ উদ্ধার কার্যক্রমে অংশ গ্রহণ করে।

মাধবদী ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা জানায়,মাধবদী ফায়ার সার্ভিসের কোন ডুবুরি নাই।ঢাকায় খবর দেয়া হয়েছে। এমতাজ নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা হলেও মাধবদী তে বসবাস করেন ও ব্যাবসা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy