রায়পুরায় মরা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর রায়পুরায় পুরাতন ব্রাহ্মপুত্রের শাখা মরা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ

2024-07-05T18:12:39+00:00
2024-07-05T18:12:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরায় মরা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৬:১২ পিএম   (ভিজিট : ২৭২)
X

নরসিংদীর রায়পুরায় পুরাতন ব্রাহ্মপুত্রের শাখা মরা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা ৩ টায় উপজেলা মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর দাইড়ের পাড়া এলাকা মরা নদী থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয়রা সকাল ১১ টায় দাইড়েরপাড় গ্রামের রাস্তায় হাটা চলাচলের সময় মরা নদীর মাঝখান থেকে দুর্গন্ধ আসছিল। এ নিয়ে তাদের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় কয়েকজন যুবক নৌকায় চড়ে নদীর মাঝখানে গিয়ে মরদেহটি ভাসতে দেখেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি জানালে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বেলা ৩ টায় লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা মো কবির মিয়া, মো মাসুম বলেন, সকাল ১১ টায় স্থানীয়রা নদীর পাড়ের রাস্তায় হাটা চলাচলের সময় দুর্গন্ধ পায়। পরে নদীর মাঝে ভাসমান কিছু দেখতে পাই। নৌকা নিয়ে কাছে গিয়ে মৃত মানুষের মরদেহ দেখে পুলিশকে খবর দেই। 
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাফায়েত হোসেন পলাশ, উপ পরিদর্শক ফয়সাল আহাম্মেদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান মো হোসেন ভূইয়া, ইউপি সদস্য আসাদ মিয়া প্রমূখ।

রায়পুরা থানার উপপরিদর্শক ফয়সাল আহাম্মেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল এসে ভৌগলিকভাবে দেখি এটা নদীর মাঝখানে। পরে বিষয়টি নৌ পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আমিরুল শিকদার বলেন, বেলা সাড়ে ১১ টায় সংবাদ পাই মরা নদীতে ভাসমান অর্ধগলিত মরদেহ ভাসছে। বেলা ৩ টায় লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।  অর্ধগলিত লাশের আনুমানিক বয়স ২৫-৩০ বছর। লম্বা চুল ও জিন্সের কালো প্যান্ট পড়া। শরীরে পোকামাকড় পড়ে পঁচন ধরেছে। পরিচয় সনাক্তে কাজ করছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy