মাতৃমৃত্যু শূন্য উপজেলা কাপাসিয়া: সিমিন হোসেন রিমি

সোহেল রানা

সারাবাংলা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় চাঁদপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ডে মাজেদা বেগম কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক

2024-07-05T20:51:58+00:00
2024-07-05T20:51:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাতৃমৃত্যু শূন্য উপজেলা কাপাসিয়া: সিমিন হোসেন রিমি
সোহেল রানা
প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৮:৫১ পিএম   (ভিজিট : ১৭৭)
X

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় চাঁদপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ডে মাজেদা বেগম কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিমিন হোসেন (রিমি)।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের পর মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন শুরু করে। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামাত ক্ষমতা আসার পর কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম থেমে যায়। বর্তমানে বাংলাদেশে ১৪ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক রয়েছে। কাপাসিয়া উপজেলায় ৫৪তম মাজেদা বেগম কমিউনিটি ক্লিনিক আজ উদ্বোধন হলো।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে কাপাসিয়া উপজেলায় সন্তান প্রসবের সময় একটি মা মারা যায় না, যা জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) কর্তৃক বেস্ট প্রাকটিস হিসেবে স্বীকৃত।

একইদিন সকালে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপাসিয়া কর্তৃক ফল মেলা উদ্বোধন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ ঢেউটিন ও নগদ চেক বিতরণ করেন। একই সাথে রানীগঞ্জ থেকে গাজীপুর পাকারাস্তা হতে ভাঙ্গুড়া মমতাজের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা শুভ উদ্বোধন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাযাহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy