প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ১১:০৭ এএম (ভিজিট : ২৫০)

X
ঈশ্বরদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৬ জুলাই শনিবার ভোর ৫টায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মনসিদপুর তেঁতুলতলায় পরিত্যক্ত খাদ্য গুদামের ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত জিহাদ হোসেন (৯) মুনসিদপুর গ্রামের প্রবাসী হাসেম আলীর ছেলে ও দাশুড়িয়া কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র।
পরিবারসত্রে জানা যায়, ৫ জুলাই শুক্রবার বিকেল ৫টার দিকে তেঁতুলতলা পরিত্যক্ত খাদ্য গুদামের কাছে সহপাঠীদের সঙ্গে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছিল জিহাদ। সন্ধ্যা হলেও বাড়ি না আসায় খোঁজাখুজি শুরু করে তার পরিবার। পরে তেঁতুলতলা গোডাউনের কাছে গিয়েও তাকে পাইনি।
অনেক খোঁজাখুঁজির পর রাতে এলাকায় মাইকিং করা হয়। রাত ১২টার দিকে তেঁতুলতলা গোডাউনের ভেতরে জিহাদের হাফপ্যান্ট ও স্যান্ডেল পাওয়া যায়। শনিবার ভোর ৫টার দিকে গোডাউনের ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় পাটিতে জড়ানো মরদেহ পাওয়া যায়। তবে জিহাদকে কে বা কারা হত্যা করেছে তা জানা যায় নি।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, জিহাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।