সিংগাইরে অসুস্থ গরু জবাইয়ের প্রস্তুতিকালে দুই কসাই গ্রেফতার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

বাজারে বিক্রির উদ্দেশ্যে গভীর রাতে অসুস্থ গরু জবাইয়ের প্রস্তুতিকালে দুই কসাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ

2024-07-06T12:25:32+00:00
2024-07-06T12:31:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিংগাইরে অসুস্থ গরু জবাইয়ের প্রস্তুতিকালে দুই কসাই গ্রেফতার
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ১২:২৫ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৪ ১২:৩১ পিএম  (ভিজিট : ২৪৫)
X

বাজারে বিক্রির উদ্দেশ্যে গভীর রাতে অসুস্থ গরু জবাইয়ের প্রস্তুতিকালে দুই কসাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো উপজেলার চরদুর্গাপুরের আব্দুল গফুর মোল্যার ছেলে রঞ্জিত মোল্যা (৩৫) ও দশানী গ্রামের সোনা মিয়ার ছেলে নজরুল ইসলাম (২২)।

সিংগাইর থানার এসআই শেখ কামরুল ইসলাম বলেন, জয়মন্টপ বাজারে কসাই পাড়ার রঞ্জিত মোল্যার কসাই দোকানে ইয়াবা বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার গভীর রাতে এসআই মনহরকে নিয়ে সেখানে অভিযান চালাই। সেখানে দেখা যায়, ঐ দুই কসাই পরদিন বাজারে বিক্রির উদ্দেশ্যে চাপাতি ও ছোড়া দিয়ে একেবারেই অসুস্থ একটি গরু জবাই করার প্রস্তুতি নিচ্ছে। 

যেহেতু বিষয়টি দেখার দায়িত্ব প্রাণিসম্পদ বিভাগের, তাই ওসি স্যারের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবগত করা হয়। তারা বলেন, দিনের বেলায় আইনগত ব্যবস্থা নেবেন। পরে জনৈক লুৎফর রহমানের জিম্মায় গরুটি রেখে আসি। কিন্তু এ পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। পরে দুই কসাইকে মাদকদ্রব্য আইনেই মামলা দিয়ে গতকাল শুক্রবার আদালতে পাঠানোর হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রেজাউল করিম বলেন, অভিযোগের সত্যতা পাওয়ার গেছে।   আমদের মাঠ কর্মী ও ইউপি সদস্যের মাধ্যমে গরুটি মালিকের হেফাজতে রেখেছি। গরুটি সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসা চলছে। মাংস আইন নিয়ন্ত্রণ অনুযায়ী সুস্থ না হওয়া পর্যন্ত অসুস্থ এ গরুর মাংস সে বিক্রি করতে পারবে না।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy