থানায় বসে খামে ভরা ‘ঘুষ’ নিলেন ওসি, ভিডিও ভাইরাল

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম অফিসে বসে খামে ভরে টাকা নিচ্ছেন এমন একটি ভিডিও ফাঁস

2024-07-06T12:29:28+00:00
2024-07-06T15:40:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
থানায় বসে খামে ভরা ‘ঘুষ’ নিলেন ওসি, ভিডিও ভাইরাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ১২:২৯ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৪ ৩:৪০ পিএম  (ভিজিট : ২৪৭)
X

রাজশাহীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম অফিসে বসে খামে ভরে টাকা নিচ্ছেন এমন একটি ভিডিও ফাঁস হয়েছে।

ভিডিওচিত্রে দেখা গেছে, ওসি মাহবুব আলম তার চেয়ারে বসে আছেন। সামনে বসে থাকা এক ব্যক্তি বলছেন, ‘মাহবুব ভাই, ভাই উঠব ভাই। একটু কথা বলে যাই।’ ওসি তার দিকে মনোযোগ দিয়ে বলেন, ‘হুম’। সামনে বসে থাকা ব্যক্তি বলেন, ‘ভাই, একটা ছোট খাম দেন।’ ওসি তখন মুচকি হাসেন। এ সময় ওই ব্যক্তি বলেন, ‘মাহবুব ভাই, আপনি আমাকে চিনেন, জানেন, বোঝেন। আমি বিপদে পড়সি বলেই আপনার কাছে আসছি ভাই। আমি বিপদেই পড়ি। এ সময় ওসি মাহবুব আলম মুচকি হাসেন। 

তখন ওই ব্যক্তি বলেন, ‘দেন একটা খাম দেন।’ এ সময় মাহবুব আলম তার টেবিলের ড্রয়ার টেনে একটি খাম বের করে দেন।’ এরপর ওসি আরেক ব্যক্তির দিকে তাকিয়ে বলেন, ‘দিলাম ভাই, বুইঝেন। তাঁকে অবশ্য আগেরটাও আমি হেল্প করসি।’ 

ওই ব্যক্তি তখন বলেন, ‘আমি জানি, আমি মাহবুব ভাইয়ের কাছে আসলে ভাই কাজ হবে।’ এ সময় ওসি বলেন, ‘না, যথেষ্ট হেল্প করসি।’ কথা বলতে বলতে সামনে থাকা ওই ব্যক্তি ভরা খাম টেবিলে এগিয়ে দিলে ওসি সেটি আবার নিয়ে ড্রয়ারে রেখে দেন।

ব্যক্তি বলেন, ‘আমি না পারতে এ পর্যন্ত আসলাম। বিশ্বাস করেন! আমি আরেকদিন এসে ডিটেইলস বলব তখন বুঝবেন ও আমাকে কী পর্যায়ে পেরেশানিতে নিয়ে আসছে। না হলে আমি আপনার কাছে আসতাম না যদি অফিসিয়ালি সলিউশন করতে পারতাম আমি। সে জিএম স্যারের কাছে ৪০ জন লোক নিয়ে গেছে রিমুভ ফরম সার্ভিস করার জন্যে আমার বোনের। আমি কী বোঝাবো বলেন! অন্যায় যে করে, আর যে সহে- দুজনে সমান অপরাধী।’

এ বিষয়ে ওসি মাহবুব আলম বলেন, ‘আমার সম্পর্কে জানেন। আমি পাবলিকের কাছ থেকে টাকা খাই না। কার সাথে এ রকম কথা হয়েছে সেটা মনে করতে পারছি না। তবে একজনের কাছ থেকে খামে ভরে ছিনতাইকারীদের তালিকা নিয়েছিলাম। ওই খাম ওইভাবেই আছে। সেই তালিকা নেওয়ার ভিডিও হতে পারে।’ 

অভিযোগ অসত্য দাবি করে ওসি মাহবুব আলম বার বার জানতে চান ভিডিওটি কে দিয়েছেন। তিনি ভিডিওটি মুছে ফেলার জন্য অনুরোধ জানান। খামে টাকা দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy