অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেলে অভিযান, অতঃপর...

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসামাজিক কার্যকলাপের অপরাধে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪ নারী-পুরুষকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।শনিবার (৬

2024-07-06T15:03:00+00:00
2024-07-06T15:34:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেলে অভিযান, অতঃপর...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৩:০৩ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৪ ৩:৩৪ পিএম  (ভিজিট : ২৪৫)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসামাজিক কার্যকলাপের অপরাধে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪ নারী-পুরুষকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।

শনিবার (৬ জুলাই) সকালের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন। 

এর আগে শুক্রবার বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সড়ক বাজারে অবস্থিত ভূঁইয়া বোর্ডিংয়ে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, পৌর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল ভূঁইয়া বোর্ডিংয়ে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপের দায়ে হোটেল মালিকসহ ৪ জন নারী-পুরুষকে আটক করা হয়। 

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy