দক্ষিণবঙ্গের ৪৮ উপজেলার উন্নয়নের ঘাঁটি হবে ভাঙ্গায়: এমপি নিক্সন চৌধুরী

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের -৪ আসনের জনপ্রিয় এমপি মজিবর রহমান চৌধুরী নিক্সন বলেছেন,দক্ষিন বঙ্গের ৪৮ উপজেলার উন্নয়নের ঘাঁটি হবে ভাঙ্গায়।আগামী নির্বাচনে

2024-07-06T17:33:15+00:00
2024-07-06T17:53:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দক্ষিণবঙ্গের ৪৮ উপজেলার উন্নয়নের ঘাঁটি হবে ভাঙ্গায়: এমপি নিক্সন চৌধুরী
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৫:৩৩ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৪ ৫:৫৩ পিএম  (ভিজিট : ১৯৪)
X

ফরিদপুরের -৪ আসনের জনপ্রিয় এমপি মজিবর রহমান চৌধুরী নিক্সন বলেছেন,দক্ষিন বঙ্গের ৪৮ উপজেলার উন্নয়নের ঘাঁটি হবে ভাঙ্গায়। 

আগামী নির্বাচনে বাংলাদেশের মধ্যে ভাঙ্গার ৩ থানার মধ্যে নৌকায় সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করে শেখ হাসিনাকে উপহার দিব। আমি ভাঙ্গা এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি এবং আমার উন্নয়নের আরো অসমাপ্ত কাজ গুলো আমি দ্রুত সমাপ্ত করবো। 

শনিবার বিকেলে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চরমুুগডোবা গ্রামের সদ্য যোগদানকৃত বিশিষ্ট শিল্পপতি মোঃ চুন্নু খান মিনুর নিজ বাড়ির চত্বরে সভায় এ সব কথা বলেন এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী। 

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে, গরীব দুঃখী মানুষের স্বপ্ন পুরন করতে বেশী সময় লাগবে না। 

দক্ষিণবঙ্গের প্রবেশদার উন্নয়নের ঘাটি, রাজনৈতিক ঘাটি, শেখ হাসিনার ঘাটি হবে ভাঙ্গায়। মুক্তিযুদ্ধের শপক্ষের মানুষ  আমাকে ভালোবাসে। তাই তিন থানার মানুষ মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আমাকে নির্বাচিত করেছে। 

শেখ হাসিনাকে যাহারা ভালবাসে, শেখ হাসিনার উন্নয়নকে যাহারা ভালোবাসে, বঙ্গবন্ধুকে যারা ভালবাসে তারা ঐক্যবদ্ধ থাকলে কেউ  প্রধানমন্ত্রীর ক্ষতি করতে পারবে না। প্রধানমন্ত্রীর উন্নয়ন ও তার অবস্থান শক্তিশালী করতে ভাঙ্গা থেকে আন্দোলন সংগ্রাম শুরু হবে। 

সভায় মোঃ মিজানুর রহমান খাঁনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ফরদিপুর জেলা ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার ভূইয়া, ভাঙ্গা উপজেলা সাবেক চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব, ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মনসুর মুন্সী, কালামৃধা ইউনিয়নের  চেয়ারম্যান রেজাউল মাতুব্বর, আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান হাওলাদার, তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান, কাওলীবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী রওমান রওশন কবির, নাসিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর মাতব্বর, চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা, নুরুলাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক, তুজারপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান পরিমল চন্দ্র দাস, কালামৃধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিটন মাতুব্বর প্রমুখ। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy