কেন্দুয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ জুলাই) সকালে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দুয়া

2024-07-06T17:39:10+00:00
2024-07-06T17:39:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৫:৩৯ পিএম   (ভিজিট : ১৪০)
X

নেত্রকোনার কেন্দুয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ জুলাই) সকালে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে  কেন্দুয়া এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের ( কে ই ডি এ) আয়োজনে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি সুসেন সাহা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাত, কে ই ডি এ প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক কমল কান্তি রায়, পরীক্ষা নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম, শিক্ষক আব্দুল কাইয়ূম, মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির আলম প্রমুখ।

সভাপতির বক্তব্যে সুসেন সাহা রায় বলেন, কেন্দুয়া উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হল- আনন্দ বিদ্যা নিকেতন, ফুলকলি বিদ্যা নিকেতন, আশ- শাফাহ ইসলামি কিন্ডার গার্ডেন, ফিরোজা বাশার কিন্ডারগার্টেন ও এওয়ান বিদ্যা নিকেতন । 

বৃত্তি পরীক্ষা-২০২৩ -এ  
প্লে শ্রেণীতে ট্যালেন্ট ১২ জন ও সাধারণ ১৬ জন, 
নার্সারিতে ট্যালেন্ট ১৬ জন ও সাধারণ ১৭ জন, 
প্রথম শ্রেণীতে ট্যালেন্ট ১১ জন ও সাধারণ ১৯ জন, 
দ্বিতীয় শ্রেণীতে ট্যালেন্ট ৭ জন ও সাধারণ ১৮ জন, 
তৃতীয় শ্রেণীতে ট্যালেন্ট ৬ জন ও সাধারণ ১৪ জন, 
চতুর্থ শ্রেণীতে ট্যালেন্ট ৮ জন ও সাধারণ ১৪ জন এবং 
পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট ৫ জন ও সাধারণ ১০ জন বৃত্তি পেয়েছে।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তোলে দেন প্রধান অতিথি কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।

এসময় বিদ্যালয়ের পরিচালকগণ, শিক্ষক-শিক্ষিকাগণ, অভিভাবকগণ, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় সুধী সমাজ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy