কোটা বাতিলের দাবিতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের দাবিতে খুলনা মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের

2024-07-06T18:26:12+00:00
2024-07-06T18:26:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটা বাতিলের দাবিতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৬:২৬ পিএম   (ভিজিট : ১৫০)
X

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের দাবিতে খুলনা  মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শনিবার (৬ জুলাই) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল সহকারে নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা মিছিল ও স্লোগান দিতে থাকে।

খুবি শিক্ষার্থী আজাদ মিয়া বলেন, কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে উঠেছে। সাংবিধানিক দাবি আদায়ে রাজপথে নেমে এসেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

খুবির বাংলা বিভাগের শিক্ষার্থী আবির হাসান বলেন, এই রায় অত্যন্ত দুঃখজনক। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখব।

চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- ১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা ভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা।

২. পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন পূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত)।

৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া।

৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধা ভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy