খাগড়াছড়িতে পর্যটক বাহী বাস উল্টে আহত ১০

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

সাজেক ঘুরে ঢাকা ফেরার পথে খাগড়াছড়ি জেলাধীন গুইমারা উপজেলায় পর্যটকবাহী বাস উল্টে ১০ জন আহত হয়েছে।শনিবার (০৬ জুলাই)

2024-07-07T10:27:00+00:00
2024-07-07T10:27:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়িতে পর্যটক বাহী বাস উল্টে আহত ১০
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ১০:২৭ এএম   (ভিজিট : ১৫৪)
X

সাজেক ঘুরে ঢাকা ফেরার পথে খাগড়াছড়ি জেলাধীন গুইমারা উপজেলায় পর্যটকবাহী বাস উল্টে ১০ জন আহত হয়েছে। 

শনিবার (০৬ জুলাই) রাত সাড়ে নয়টার সময় খাগড়াছড়ি-ঢাকা সড়কের গুইমারা উপজেলার বুদংপাড়া  এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সবাই ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা। খাগড়াছড়ি ও সাজেকের পর্যটনকেন্দ্র দেখে ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

দুর্ঘটনায় কবলিত বাসের যাত্রীরা জানান, সাজেক থেকে ঘুরে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে পাহাড়ী পথে বাস উল্টে হতাহতের ঘটনা ঘটে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন জানান, তিশা পরিবহন নামে একটি পর্যটকবাহী বাস প্রায় ৫০ জন পর্যটক নিয়ে সাজেক থেকে ঢাকা ফেরার পথে বুদংপাড়ায় পাহাড় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে হতাহতের ঘটনা ঘটে। আহতরা মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy