১৯৭০ সালের পর থেকে ১৫২ ভূমিকম্প...! কি হতে যাচ্ছে

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

সম্প্রতি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ভূমিকম্পটির জিও লোকেশন পর্যালোচনা করে দেখা গেছে, ভূমিকম্পটি সৃষ্টি হয়েছে রামগঞ্জের দল্টবাজারের পশ্চিমে পানিওয়ালা-দল্টা-চাটখিল

2024-07-07T13:41:55+00:00
2024-07-07T13:41:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
১৯৭০ সালের পর থেকে ১৫২ ভূমিকম্প...! কি হতে যাচ্ছে
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ১:৪১ পিএম   (ভিজিট : ২২১)
X

সম্প্রতি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ভূমিকম্পটির  জিও লোকেশন পর্যালোচনা করে দেখা গেছে,  ভূমিকম্পটি সৃষ্টি হয়েছে রামগঞ্জের দল্টবাজারের পশ্চিমে পানিওয়ালা-দল্টা-চাটখিল সড়কের দক্ষিণ পাশে উদ্দিপন অফিসের দক্ষিণে একটি জলাশয় বরাবর।

ভূমিকম্প

ভূমিকম্প


 সম্প্রতি সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যে ভূমিকম্প অনুভূত হয়েছে– তার উৎপত্তি স্থল ছিল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা শহর থেকে ১০ কিলোমিটার পূর্বে। দূর্যোগ মনিটরিং প্রতিষ্ঠান গ্লোবাল ডিসেস্টার অ্যালার্ট অ্যান্ড কডিনেশন সিস্টেম এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। সৃষ্ট ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, ভূমিকম্পের সংবাদ ও তথ্যরেকর্ডকারী জার্মান ভিত্তিক আর্ন্তজাতিক প্রতিষ্ঠান ভলকানোডিস্কোভারি ভূমিকম্পটির বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।

তাদের তথ্য অনুসারে,  ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮ কিলোমিটার পূর্ব-উত্তরে  এবং এটি মাটির ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছিল।

ভলকানোডিস্কোভারি ইতোমধ্যে লক্ষ্মীপুর জেলায় অনুভুত ভূমিকম্পের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুসারে, ১৯৭০ থেকে ২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় মোট ১৫২টি  ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে; যারমধ্যে ৬ মাত্রার ওপরে ১টি, ৫ থেকে ৬ মাত্রার মধ্যে ১৫টি,  ৪ থেকে ৫ মাত্রার মধ্যে ১০৪টি ভূমিকম্প, ৩ থেকে ৪ মাত্রার মধ্যে ৩১টি ভূমিকম্প এবং  ১ থেকে ৩ মাত্রার মধ্যে ১টি ভূমিকম্প অনুভূত হয়েছে।

২ ডিসেম্বরের ভূমিকম্পটির  জিও লোকেশন পর্যালোচনা করে দেখা গেছে,  ভূমিকম্পটি সৃষ্টি হয়েছে রামগঞ্জের দল্টবাজারের পশ্চিমে পানিওয়ালা-দল্টা-চাটখিল সড়কের দক্ষিণ পাশে উদ্দিপন অফিসের দক্ষিণে একটি জলাশয় বরাবর।

ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্র থেকে ঢাকা  শহর ৮৪ কিমি, কুমিল্লা শহর ৪১ কিলোমিটার  এবং চট্টগ্রাম শহর ১২৮ কিমি দূরে অবস্থিত।




  বিষয়:   রামগঞ্জ  লক্ষ্মীপুর  ভূমিকম্প 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy