মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মুন্সিগঞ্জে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালাদারকে গুলি করে হত্যা

2024-07-07T15:36:52+00:00
2024-07-07T15:45:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ৩:৩৬ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৪ ৩:৪৫ পিএম  (ভিজিট : ১৩৫)
X

মুন্সিগঞ্জে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালাদারকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে ইউনিয়নের পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টা থেকে পাঁচগাঁও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলছিল। এতে ইউপি চেয়ারম্যান সুমন ৯ ভোট পেয়ে বিজয়ী সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানেরব পক্ষে অবস্থান নেয়।

অপর প্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে দুপুর ১টার দিকে বিদ্যালয়ের মাঠে ইউপি চেয়ারম্যান সুমনের সঙ্গে ধস্তাধস্তি করে মাঠে ফেলে দেয়। পরে বুকে গুলি করে বিদ্যালয় মাঠ থেকে চলে যায়। সুমনকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। ঢাকা নেওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। নূর মোহাম্মদ ও সুমনের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ছিল।

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, পাঁচগাঁও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দের জেরে প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy