দোয়ারাবাজারে টাস্কফোর্সর অভিযানে ভারতীয় চিনি ও সুপারি উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাংলাবাজার ইউনিয়নে যৌথবাহিনীর টাস্কফোর্স অভিযানে ১৪শ ৯৫ বস্তা ভারতীয় চিনি ও ১১০ বস্তা সুপারি

2024-07-07T15:48:07+00:00
2024-07-07T15:48:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দোয়ারাবাজারে টাস্কফোর্সর অভিযানে ভারতীয় চিনি ও সুপারি উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ৩:৪৮ পিএম   (ভিজিট : ১২৮)
X

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাংলাবাজার ইউনিয়নে যৌথবাহিনীর টাস্কফোর্স অভিযানে ১৪শ ৯৫ বস্তা ভারতীয় চিনি ও ১১০ বস্তা সুপারি উদ্ধার করা হয়েছে। যার জব্দ মূল্য  কোটি টাকারও বেশী। 

শনিবার দিনব্যাপী  উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া, বাংলাবাজার, বড়খাল ও কলাউড়া গ্রাম থেকে ১৪শ ৯৫ বস্তা ভারতীয় চিনি ও ১১০ বস্তা সুপারি উদ্ধার করা হয়।

এসময় দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান, বাংলাবাজার সীমান্ত ফাঁড়ির বিজিবি'র কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আনোয়ার হোসেন সহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান, চোরাই পথে ভারতীয় চিনি ও সুপারি আমদানি করার হয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy