দাকোপে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

দাকোপ (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে খুলনার দাকোপে ৯দিন ব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ২০২৪ উদ্বোধন হয়েছে। উপজেলা

2024-07-07T15:58:35+00:00
2024-07-07T15:58:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাকোপে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ৩:৫৮ পিএম   (ভিজিট : ১৪৪)
X

যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে খুলনার দাকোপে ৯দিন ব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ২০২৪ উদ্বোধন হয়েছে। উপজেলা রথযাত্রা উদ্যাপন কমিটি এ উৎসবের আয়োজন করেন। 

গতকাল রবিবার বেলা ১২টায় চালনা বৌমার গাছতলা উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে উপজেলা রথযাত্রা উদ্যাপন কমিটির আহবায়ক ডাঃ সন্তোষ কুমার মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব গোবিন্দ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন। 

রথযাত্রার তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনী অধ্যাপক জয়শ্রী চক্রবর্তী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়ন্তী রাণী সরদার, এবিএম রুহুল আমীন। 

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গৌতম সাহা, দেবাশীষ ঢালী, মোহনলাল সাহা প্রমুখ। সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। 


       






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy