দিনাজপুরে মাদক ব্যবসায়ীদের সব আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে: এমপি হুইপ

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

মাদক আমাদের সন্তানদের ধ্বংস করে দিচ্ছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, মাদক ব্যবসায়ীরা যত

2024-07-07T16:01:39+00:00
2024-07-07T16:01:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দিনাজপুরে মাদক ব্যবসায়ীদের সব আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে: এমপি হুইপ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ৪:০১ পিএম   (ভিজিট : ১১৯)
X

মাদক আমাদের সন্তানদের ধ্বংস করে দিচ্ছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, মাদক ব্যবসায়ীরা যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন তাদের বিচারের আওতায় আনতে হবে। দিনাজপুরে মাদক ব্যবসায়ীদের সব আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে। 

মাদক ব্যবসায়ীরা সমাজের দু-চারজন তাদের চিহ্নিত করে মূলৎপাটন করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পুলিশ প্রশাসননের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে। সে যে-ই হোক, দুর্নীতি করলে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রোববার (৭ জুলাই) দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগনের মাঝে এককালীন সহায়তা প্রদান, সমাজসেবা অধিদপ্তরের আওতায় দুরারোগ্য ব্যাধিত আক্রান্ত রোগীদের এককালীন সরকারি অনুদানের চেক বিতরন, ভিক্ষুকদের এককালীন সহায়তা প্রদান, এতিম খানা শিশুদের ভরণপোষন এবং গরীব ও অসহায় ব্যক্তিদের এককালীন অনুদান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর) এর চেক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন। দিনাজপুরেও ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে এবং হচ্ছে। একটি মহলের এই উন্নয়ন চোখে পরে না। তারা ফেসবুকের মাধ্যমে নানান ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। তারা রাসেলস ভাইপারের থেকেও বিশাক্ত। এদের থেকে সতর্ক থাকতে হবে। 

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রিনা কুমারী রায় পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম বানু নারগিস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মইনুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক রতন সিং, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার রায়, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, পৌর আওয়ামলী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy