ঈশ্বরদীতে শিশু জিহাদ হত্যার মূল রহস্য উদঘাটন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

ঈশ্বরদীতে শিশু জিহাদ হোসেন হত্যার মূল রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িত আসিফ নামে এক আসামিকে গ্রেফতার করেছে

2024-07-07T17:13:26+00:00
2024-07-07T17:13:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে শিশু জিহাদ হত্যার মূল রহস্য উদঘাটন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ৫:১৩ পিএম   (ভিজিট : ১৭০)
X

ঈশ্বরদীতে শিশু জিহাদ হোসেন হত্যার মূল রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িত আসিফ নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব গোস্বামীর নেতৃত্বে নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে ওই আসামিকে গ্রেফতার করে ঈশ্বরদী থানা পুলিশের একটি চৌকস দল।

রবিবার (৭ জুলাই) দুপুরে ঈশ্বরদী থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। তিনি জানান, আসামি একজন মাদকাসক্ত ও বিকৃত যৌনাচার মানসিকতার। সে বলাৎকারে ব্যর্থ হয়ে গলা টিপে ধরে শিশুটিকে হত্যা করে।

এর আগে, গেল শুক্রবার ৫ জুলাই বিকালে নিখোঁজ হয় শিশু জিহাদ। অন্যান্য দিনের মতো শুক্রবার বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করতে বের হয়েছিলো জিহাদ। এর পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজ করে স্বজনেরা তার সন্ধান পাননি। শেষ পর্যন্ত শনিবার সকালে পরিত্যক্ত খাদ্য গুদামে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy