নড়াইলে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে ৪ কেজি গাঁজাসহ মো.সজিব শেখ (২৭) ও মো. নাজিম মোল্যা (১৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে

2024-07-08T11:26:24+00:00
2024-07-08T11:26:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নড়াইলে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ১১:২৬ এএম   (ভিজিট : ২৬০)
X

নড়াইলে ৪ কেজি গাঁজাসহ মো.সজিব শেখ (২৭) ও মো. নাজিম মোল্যা (১৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ। 

গ্রেফতারকৃত সজিব শেখ খুলনা জেলার রুপসা থানার হোসাইনপুর গ্রামের মো.গোলাম শেখের ছেলে এবং নাজিম মোল্যা নড়াইল জেলার নড়াগাতি থানার পাখিমারা গ্রামের মো.মাসুদ মোল্যার ছেলে। গতকাল রবিবার (৭ জুলাই) বিকালে পহরডাঙ্গা ইউনিয়নের বাগডাঙ্গা বাজার হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো.ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রবিবার বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে জেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগডাঙ্গা বাজার হতে জনৈক লাবু শেখের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে সজিব ও নাজিমকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৪কেজি গাঁজা জব্দ করা হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে বলেন, এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy