ববি শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

বরিশাল ব্যুরো

সারাবাংলা

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।সোমবার (৮ জুলাই)

2024-07-08T16:21:39+00:00
2024-07-08T16:21:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটা সংস্কার আন্দোলন
ববি শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৪:২১ পিএম   (ভিজিট : ১২৩)
X

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

সোমবার (৮ জুলাই) দুপুর ১২টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ করে রাখে। এর আগে শিক্ষার্থীরা ববি গেটে ৬ষ্ঠ দিনের মত বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা ছাড়া সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান। এছাড়া এ দুটি কোটা কোন ব্যক্তি এক বারের বেশি ব্যবহার বন্ধের দাবি তোলে শিক্ষার্থীরা। এদিকে, তাদের দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় শিক্ষার্থীরা।

বিষয়ে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সজাগ আছে। যানবাহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন রয়েছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি যাতে তারা দ্রুত রাস্তা ছেড়ে দেয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy