এমভি নাসরিন লঞ্চ ট্রাজেডির ২১ বছর আজ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

আজ সোমবার (৮ জুলাই) নাসরিন ট্রাজেডির ২১ বছর।২০০৩ সালের ৮ জুলাই ঢাকা থেকে লালমোহনগামী এমভি নাসরিন-১ চাঁদপুরের ডাকাতিয়া

2024-07-08T18:33:21+00:00
2024-07-08T18:58:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এমভি নাসরিন লঞ্চ ট্রাজেডির ২১ বছর আজ
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৬:৩৩ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৪ ৬:৫৮ পিএম  (ভিজিট : ২৫১)
X

আজ সোমবার (৮ জুলাই) নাসরিন ট্রাজেডির ২১ বছর। ২০০৩ সালের ৮ জুলাই ঢাকা থেকে লালমোহনগামী এমভি নাসরিন-১ চাঁদপুরের ডাকাতিয়া এলাকায় প্রায় ২ হাজারের বেশি যাত্রীসহ ডুবে যায়। 

অতিরিক্ত যাত্রী ও মালবোঝাই করার কারণে মেঘনা নদীতে পানির তোড়ে লঞ্চটির তলা ফেটে যায়। ওই দিন প্রায় ৪ শতাধিক মানুষের সলিল সমাধি ঘটে।

নিহত এবং নিখোঁজ যাত্রীদের বেশিরভাগ লালমোহন, চরফ্যাশন ও তজুমদ্দিনের বাসিন্দা। নিহতদের মধ্যে লালমোহনের ২৬৪ জন, চরফ্যাশনের ১৯৮ জন এবং তজুমদ্দিনের ১৩ জনের পরিচয় শনাক্ত করা হয়েছিল। নিহতদের মধ্যে ১১০ জন ছিলেন নারী।

নিহত বা নিখোঁজ যাত্রীদের মধ্যে ছিলেন ৩৩ জন রিক্সা/ভ্যান চালক, ২ জন ফেরিওয়ালা, ৩ জন পোশাক শ্রমিক, ২৪ জন সরকারি চাকরিজীবী, ৫৪ জন দিনমজুর, ৩৬ জন কৃষক, ১০ জন ড্রাইভার, ৩৬ জন ব্যবসায়ী, ৩৩ জন ছাত্র, ৬৬ জন গৃহিণী, ৯ জন গৃহকর্মী এবং ৯৬ জন শিশু- বৃদ্ধ।

এই দুর্ঘটনায় ৪০২টি পরিবারের এক বা একাধিক ব্যক্তি মারা যান। এসব পরিবারের মধ্যে ১২৮টি পরিবারের একমাত্র উপার্জনক্ষম পুরুষ সদস্যটি মারা যান। এই দুর্ঘটনায় লালমোহনের মহেশখালী গ্ৰামের একই পরিবারের ২৬ জন সদস্য মারা যান। ওই পরিবারের সদস্যরা বিবাহ অনুষ্ঠান উপলক্ষে দলবদ্ধভাবে ঢাকা থেকে এমভি নাসরিন লঞ্চে লালমোহনে আসছিলেন।

দিনটি ভোলাবাসীর জন্য শোকাবহ দিন। ১৯৭০ এর প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের পর ভোলাবাসীর জন্য সবচেয়ে বড় ভয়াবহ সংবাদ ছিল নাসরিন লঞ্চ ট্রাজেডি। দুর্ঘটনার পরের ২/৩ দিন ভোলার দক্ষিণের নদী, খাল এবং ম্যানগ্ৰোভ বাগানে ভেসে এসে আটকে থাকা হতভাগ্য অনেক যাত্রীদের অনেক মরদেহ পাওয়া যায়। পরিচয় শনাক্ত করতে না পারা পঁচা-গলা অনেক মরদেহ নদীর পাড়ে, বেড়িবাঁধের ঢালে কবরস্থ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy