সভাপতির বিরুদ্ধে হয়রানির অভিযোগ : অনির্দিষ্ট কালের কর্মবিরতি শিক্ষকদের

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজী চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডাঃ আবদুল হকের বিরুদ্ধে শিক্ষক ও কর্মচারিকে নানাভাবে হয়রানি অভিযোগে করে কর্মবিরতি

2024-07-09T13:49:32+00:00
2024-07-09T13:49:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়
সভাপতির বিরুদ্ধে হয়রানির অভিযোগ : অনির্দিষ্ট কালের কর্মবিরতি শিক্ষকদের
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১:৪৯ পিএম   (ভিজিট : ২৮০)
X

সোনাগাজী চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডাঃ আবদুল হকের বিরুদ্ধে শিক্ষক ও কর্মচারিকে নানাভাবে হয়রানি অভিযোগে করে কর্মবিরতি পালন করছেন বিদ্যালয়ের সকল শিক্ষক। এ ব্যাপারে গত রবিবার উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের কাছে লিখিত অভিযোগ করেন শিক্ষকরা। 

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সভাপতি ডাঃ আবদুল হক বিভিন্ন সময় স্কুলের শিক্ষকদের আইন বহির্ভূত নির্দেশনা দিয়ে থাকেন। যদি তার আদেশ অনুযায়ী কাজ না করা হয় তখন তিনি ক্ষিপ্ত হয়ে শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেন এবং শিক্ষক ও কর্মচারীকে অযথা কারণ দর্শানোর নোটিশ প্রদান করে হয়রানি করেন। এছাড়া প্রধান শিক্ষকে জয়নাল আবেদীনের সাথে হিসাব সংক্রান্ত বিরোধ করে আদালত পর্যন্ত গড়ায়। 

আদালত প্রধান শিক্ষককে পুনঃবহালের আদেশ দিলেও তিনি পুনঃবহাল না করে পুনঃরায় আপিল করে হয়রানি করেন বলেও জানা যায়। শিক্ষকরা জানান, আমরা ৪টি শর্ত দিয়েছি। শর্তগুলো হল সুষ্ঠু সমাধানের লক্ষ্যে সকল অভিভাবক সদস্য ও ইউএনও নিয়ে বসতে হবে, হয়রানি বন্ধে সকল শিক্ষক কর্মচারীর অভিযোগ লিখিত ভাবে প্রত্যহার করতে হবে, প্রধান শিক্ষকের পূর্বের সকল বকেয়া বেতন বিল প্রস্তুত করতে হবে, প্রধান শিক্ষককে পূণরায় বহাল করতে হবে। যদি এগুলো রাখা হয় তাহলে আমরা আমাদের কর্ম বিরতি বন্ধ হবে।  বিষয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। 

অভিভাবক বেলায়েত হোসেন বলেন, বিদ্যালয়ে আমার ছেলে ও মেয়ে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী। বর্তমানে ষাম্মাসিক মূল্যায়ন পরীক্ষা চলছে। সভাপতি ও শিক্ষদের বিষয়গুলোর কারণে যদি শিক্ষাক্রম ব্যাহত হয় এটি হবে অতন্ত্য দুঃখের। এতে আমাদের সন্তানদের বড় ধরনের ক্ষতি হবে। 

ম্যানেজিং কমিটির সদস্য নুর আহম্মদ বাবুল বলেন, সভাপতির আচরণে আমরা সদস্যরা অতিষ্ঠ এবং শিক্ষকরাও অতিষ্ঠ। আমরা এপ্রিলের ১২ তারিখে চলমান সমস্যা নিয়ে প্রশাসনের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছিলাম।



এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ডাঃ আবদুল হক কে ০১৬১১৭৫০২৬২ নাম্বারে ফোন দিলে বলেন এ বিষয়ে আমার কোন বক্তব্য নাই। 

মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন বলেন, সভাপতির বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে কর্ম বিরতির চিঠি গতকাল শিক্ষকরা দিয়ে গেছে। আমি বিষয়টি ইউএনও মহোদয়কে জানিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান  শিক্ষকদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy