নারী থেকে দূরে থাকার প্রতিজ্ঞায় দুধ দিয়ে গোসল, অতঃপর...

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

হাসেম আল ওসামা (২০) নামে এক যুবকের টানা চার বছর একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। আর সেই

2024-07-09T14:51:51+00:00
2024-07-09T15:16:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নারী থেকে দূরে থাকার প্রতিজ্ঞায় দুধ দিয়ে গোসল, অতঃপর...
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ২:৫১ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৪ ৩:১৬ পিএম  (ভিজিট : ২৫৪)
X

হাসেম আল ওসামা (২০) নামে এক যুবকের টানা চার বছর একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। আর সেই প্রেমিকা তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের ইতি টেনে অন্যত্র বিয়ে করায় ‘রাগে ও ক্ষোভে’ নিজের মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন ওসামা। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রেমে ব্যর্থ হাসেম আল ওসামা ওই গ্রামের মো. শাহাজান আলীর ছেলে। তিনি সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদরাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

হাসেম আল ওসামা বলেন, কুড়িগ্রাম জেলার রৌমারি সদরের এক মেয়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। আমার সব কিছু মেনে নিয়ে সে আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। আমাকে ছাড়া জীবনে অন্য কাউকে বিয়ে করবে না বলেও সে শপথ করেছিল। কিন্তু কয়েক দিন আগে আমি বেকার সেই অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায় আমার প্রেমিকা। বিষয়টি আমি মেনে নিতে পারিনি। ভেবেছিলাম আত্মহত্যা করব।

ওসামা বলেন, পরিবারের কথা ভেবে এবং বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে শতাধিক মানুষকে সাক্ষী রেখে মাথা ন্যাড়া করে সোনা-রূপা, গোলাপ ফুলের পাঁপড়ি ও ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছি।

ওসামা আরও বলেন, আমি ২০ লিটার দুধ দিয়ে গ্রামবাসীর সামনে গোসল করি। শপথও করেছি যে, জীবনে আর কোনোদিন প্রেম করব না। বিয়েও করব না কোনোদিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। ছেলেটির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে গেছে। এতে মনক্ষুণ্ন হয়ে রাগে-ক্ষোভে হাসেম নিজ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন।

গ্রামের বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, ‘হাসেম আল ওসামা একটি মেয়ের সঙ্গে প্রেম করেন। পরে সেই প্রেমিকা অন্যত্র বিয়ে করায় তিনি দীর্ঘদিনের চুল, দাড়ি কেটে ও দুধ দিয়ে গোসল করেছেন।’







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy