বাগাতিপাড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বাগাতিপাড়ার গরিব অসহায় মহিলাদের সেলাইমেশিন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বাইসাইকেল এবং স্কুলে প্রজেক্টর বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে

2024-07-09T15:35:18+00:00
2024-07-09T15:35:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাগাতিপাড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৩:৩৫ পিএম   (ভিজিট : ২২৬)
X

নাটোরের বাগাতিপাড়ার গরিব অসহায় মহিলাদের সেলাইমেশিন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বাইসাইকেল এবং স্কুলে প্রজেক্টর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার পরিষদ বড়াল সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬টি সেলাইমেশিন, ৪টি বাইসাইকেল ও স্কুলে ৫টি প্রজেক্টর প্রত্যকে একটি করে মোট ২৫টি প্রণোদনা উপকরণ বিতরণ করা হয়।

বিতারণকালে ইউ.এন.ও মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম।


বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এস.এম.জাহাঙ্গীর হোসেন মানিক,উপজেলা কৃষি কর্মকর্তা ড.ভবসিন্ধু রায়,উপজেলা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান রফিকুল ইসলাম রোজ,উপজেলা আ’লীগ সভাপতি(ভার:) শুকুমার মুখার্জী ও সেক্রেটারী ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবর রহমান, আ’লীগ নেতা আসলাম উদ্দিন প্রমুখ।

পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি উন্নয়ন প্রকল্প ২০২৩-২০২৪ এর আওতায় পৌরসভার ঘোরলাজ এলাকায় তালগাছের চারা রোপন করা হয়।
হাসান আলী সোহেল





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy