কেন্দুয়ায় দেশীয় মাছ রক্ষার্থে মোবাইল কোর্ট পরিচালনা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় বিভিন্ন বাজারে দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষা করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার

2024-07-09T16:00:10+00:00
2024-07-09T16:00:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় দেশীয় মাছ রক্ষার্থে মোবাইল কোর্ট পরিচালনা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৪:০০ পিএম   (ভিজিট : ১৪৪)
X

নেত্রকোনার কেন্দুয়ায় বিভিন্ন বাজারে দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষা করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ জান্নাত।

গতকাল সোমবার (৮ জুলাই) কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস্য কার্যালয়ের উদ্যোগে সন্ধ্যা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

দেশীয় মাছ রক্ষার্থে উপজেলার নওপাড়া ইউনিয়নে নওপাড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এক মাছ বিক্রেতাকে পোনা মাছ বিক্রির অপরাধে ৫০০ টাকা জরিমানাসহ ভবিষ্যতে পোনা মাছসহ নিষিদ্ধ মাছ বিক্রি করবে না বলে অঙ্গীকার করান। 

পরে উপজেলা কান্দিউড়া ইউনিয়নের গোগ বাজার এলাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলেদের কাছ থেকে জব্দকৃত ছোট মাছ স্থানীয়  বিলে অবমুক্ত করে দেন। 

শেষে রাত ১০ টায় পৌরসভার সাউদপাড়া মোড়ে ছোট  মাছ বিক্রি সময় তা জব্দ করে সাউদপাড়া মাদ্রাসার এতিমখানায় প্রেরণ করা হয়।

এব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজহারুল আলম বলেন, নদী, খাল, বিল এবং হাওরের দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষা করার জন্য উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাছ বিক্রেতাকে মৎস সুরক্ষা আইন ১৯৫০ অনুযায়ী ৫০০ টাকা জরিমানা এবং অন্যদেরকে সতর্ক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ জান্নাত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মিজ জান্নাত বলেন, সোমবার (৮জুলাই) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত  উপজেলার বিভিন্ন বাজারে দেশীয় প্রজাতির বিভিন্ন ছোট মাছ রক্ষা করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে এক মাছ বিক্রেতাকে  ৫০০ টাকা জরিমানা এবং অন্যদেরকে সতর্ক করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও  জানান তিনি। 

এসময় কেন্দুয়া থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক পিপিএম, পুলিশ সদস্যবৃন্দসহ  উপজেলা মৎস্য অফিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy