গলাচিপায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় কৃষি প্রণোদনা কর্মসূচি খরিপ-২/২০২৪-২৫ এর আওতায় ১ হাজার ১২০ জন ক্ষুদ্র ও

2024-07-09T16:02:52+00:00
2024-07-09T16:02:52+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
গলাচিপায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৪:০২ পিএম   (ভিজিট : ১২৬)
X

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় কৃষি প্রণোদনা কর্মসূচি খরিপ-২/২০২৪-২৫ এর আওতায় ১ হাজার ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে। 

উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের মিলনায়তনে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কচিন, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তার, গলাচিপা থানার ওসি তদন্ত মো. একরামুল ইসলাম, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, কৃষক প্রতিনিধি মো. জসিম উদ্দিন হালিম প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy