নড়াইলে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আকলিমা পারভীন (৪০) কে পাঁচ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে।গতকাল

2024-07-09T16:40:15+00:00
2024-07-09T16:45:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৪:৪০ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৪ ৪:৪৫ পিএম  (ভিজিট : ২৪০)
X

নড়াইলের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আকলিমা পারভীন (৪০) কে পাঁচ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে। 

গতকাল সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউপির রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকলিমা পারভীন নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাসুদ শেখের স্ত্রী।

পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে নড়াইল গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আউড়িয়া ইউপির রামচন্দ্রপুর গ্রামের কবির শেখের বাড়ির পাশে অভিযান চালিয়ে রাস্তার উপর দাড়িয়ে থাকা আকলিমা পারভনিকে আটক করে এবং দেহ তল্লাশী করে পাঁচ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

নড়াইল গোয়েন্দা শাখা (ডিবি)র অফিসার ইনচার্জ মোঃ সাবিরুল আলম বাংলাদেশ বুলেটিনকে বলেন, এঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামী আকলিমা পারভীনকে আজ মঙ্গলবার (৯জুলাই) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy