ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১ জন। (০৯ মঙ্গলবার)

2024-07-09T17:39:49+00:00
2024-07-09T18:15:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৫:৩৯ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৪ ৬:১৫ পিএম  (ভিজিট : ১৫৮)
X

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১ জন। (০৯ মঙ্গলবার) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের হারুয়া বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের আব্দুস কুদ্দুস তালুকদারের ছেলে তসলিম তালুকদার (৩৫), জাটিয়া ইউনিয়নের চরপাড়া গ্রামের মো. আমিনুল হকের ছেলে আরিফুজ্জামান রাকিব (১৮), বড়হিত ইউনিয়নের নোয়াপাড়া এলাকার আবুল খায়েরের স্ত্রী জাহানারা বেগম (৩৮)। আহত ব্যক্তি হলেন- জাটিয়া ইউনিয়নের কাহেদগ্রাম এলাকার আব্দুল হেকিমের ছেলে এমদাদুল হক (৪০)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশাটি মাইজবাগ থেকে ছেড়ে আসে। এসময় হারুয়া বাজার পর্যন্ত আসা মাত্রই কিশোরগঞ্জগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে  ঘটনাস্থলেই দুইজন মারা যান। এসময় গুরুতর আহত অবস্থায় আরো দুজনকে উদ্ধারকরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন, ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। তিনি বলেন, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy