আখাউড়ায় অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরখাস্ত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছয়ঘড়িয়া শাহ আলম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ সেলিনা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং

2024-07-09T19:50:05+00:00
2024-07-09T19:50:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরখাস্ত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৭:৫০ পিএম   (ভিজিট : ২৮০)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছয়ঘড়িয়া শাহ আলম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ সেলিনা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং সহকারী প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। সম্প্রতি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

এর আগে গত জুন মাসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ সেলিনা বেগমের অনিয়ম সেচ্ছাচারিতার বিরুদ্ধে ওই বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসি বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী বলেন, মোছাঃ সেলিনা বেগম প্রধান শিক্ষকসহ অন্যান্য শুণ্য পদে নিয়োগ প্রক্রিয়ায় গড়িমসি করছেন। কমিটির সিদ্ধান্ত ছাড়া কমিটির সাবেক সভাপতি আবুল বাশার মোবারকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। তিনি প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব দেন না। এসব বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি জবাব দেননি। গত ৪ জুলাই ম্যানিজিং কমিটির এক সভায় মোছাঃ সেলিনা বেগমকে ভারপ্রাপ্ত প্রধানের পদ থেকে অব্যাহতি হয়েছে। 

এ ব্যপারে মোছাঃ সেলিনা বেগমের মোবাইল ফোনে একাধিকবার  ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 

আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হয়। ম্যানেজিং কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ দেন। নিয়োগ বাতিল করার এখতিয়ার কমিটির রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy