শিশু-কিশোরদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই: এ.কে আজাদ

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

মঙ্গলবার সকাল ১১ টায় ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব প্রাইমারী স্কুল গোল্ডকাপ

2024-07-09T19:56:29+00:00
2024-07-09T19:56:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শিশু-কিশোরদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই: এ.কে আজাদ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৭:৫৬ পিএম   (ভিজিট : ২৩৭)
X

মঙ্গলবার সকাল ১১ টায় ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব প্রাইমারী স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ.কে আজাদ এ কথা বলেন।

এর আগে তিনি সদর উপজেলার গেরদা ইউনিয়নের এম. এ. আজিজ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে পায়রা ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে ‌বলেন, শিশু-কিশোরদের হাতে যে কোন ধরনের ডিভাইসের পরিবর্তে খেলাধুলার সামগ্রী তুলে দেন। এতে তাদের মেধার বিকাশ হবে। দেশের ভবিষ্যত মানবসম্পদ বৃদ্ধি পাবে। তিনি এসময় তার আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিতে বলেন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার জন্য ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদানের ঘোষনা দেন তিনি। 

তিনি বলেন, খেলাধুলা শরীরের সুস্বাস্থ্য বজায় রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনারা শিক্ষকরা আপনাদের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য উৎসাহী করবেন, বোঝাবেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস জাফরী, গেরদা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ এমার হক।

















উদ্বোধনী ম্যাচে গেরদা ইউনিয়নের নিখুরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কৈজুরী ইউনিয়নের তুলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। 
এসময সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুদা বেগম বুলু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, সদস্য আবুল বাতিন, ডিক্রিরচর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, আলিয়াবাদ ইউপি  চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, গেরদা যুবলগের সভাপতি রিয়াদ মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গির আলম, বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy