বৃষ্টি উপেক্ষা করেই চলছে কুবি শিক্ষার্থীদের অবরোধ

কুবি প্রতিনিধি

সারাবাংলা

চতুর্থদিনের মতো সকল চাকরির সকল গ্রেডে ও সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় বৈষম্যমূলক কোটা নিরসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবোধ করেছে

2024-07-10T15:16:09+00:00
2024-07-10T15:16:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৃষ্টি উপেক্ষা করেই চলছে কুবি শিক্ষার্থীদের অবরোধ
কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৩:১৬ পিএম   (ভিজিট : ১৭৩)
X

চতুর্থদিনের মতো সকল চাকরির সকল গ্রেডে ও সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় বৈষম্যমূলক কোটা নিরসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সেই অবরোধ চলছে বৃষ্টির মধ্যেই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি চলা অবস্থাতেই অবরোধের কারণে গাড়িগুলো আটকে আছে মহাসড়কে। 

বুধবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এসে সড়ক অবরোধ করেন। এরপর বৃষ্টি শুরু হয় ১ টা বেজে ৪০ মিনিটের দিকে। 

বৃষ্টি শুরু হলে অবরোধকারীরা অনেকে ছাতা মাথায়, অনেকে ছাতা ছাড়াই রাস্তায় অবস্থানে রয়েছেন। এসময় তারা 'লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার সোনার বাংলায়, বৈষ্যমের ঠাই নাই, লেগে ছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে' ইত্যাদি বলে স্লোগান দেন।

এই বিষয়ে ২০২০-২১ সেশনের অর্থনীতি বিভাগের আলামিন বলেন, একই দেশ ,একই জাতি , একই ভাষা তবুও কেন এত বৈষম্য থাকবে। আমরা যত ঝড় -বৃষ্টি -তুফান হোক এই আন্দোলন চালিয়ে যাবো যতদিন না কোনো পর্যন্ত এই বৈষম্য দূর হবে। 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রেজাউল রহমান আয়াত বলেন , কোটা সম্পূর্ণ বাতিল না করলেও কোটা সংস্কার করা হোক। আমরা এই বৈরী আবহাওয়ার মধ্যেও আন্দোলন চলমান রাখছি।আমাদের দাবি আদায় না করে রাজপথ ছাড়বো না। 

উল্লেখ্য, এর আগে একই দাবিতে গত ৪, ৭ ও ৮ জুলাই ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রায় চার ঘন্টা করে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy