সিরাজগঞ্জে শুটার গানসহ ডাকাত দলের সদস্য আটক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে দেশিয় ওয়ান শুটার গানসহ এক ডাকাত দলের সদস্যকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ।বুধবার (১০ জুলাই) ভোর

2024-07-10T17:04:03+00:00
2024-07-10T17:07:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে শুটার গানসহ ডাকাত দলের সদস্য আটক
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৫:০৪ পিএম  আপডেট: ১০.০৭.২০২৪ ৫:০৭ পিএম  (ভিজিট : ২৭৪)
X

সিরাজগঞ্জের শাহজাদপুরে দেশিয় ওয়ান শুটার গানসহ এক ডাকাত দলের সদস্যকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। 

বুধবার (১০ জুলাই) ভোর রাতে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত ডাকাত দলের সদস্য মোঃ মামুন প্রামানিক (২৮) উল্লাপাড়া থানার লাহিড়ি মোহনপুরের মোঃ পর্বত প্রামাণিকের সন্তান। তার বিরুদ্ধে শাহজাদপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা পুলিশ বুধবার ভোর রাতে শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর উত্তর পাড়ার মোঃ বাবুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া মোঃ মামুন প্রামাণিক কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার শয়নকক্ষের বিছানা থেকে একটি সচল ওয়ান শুটার গান বের করে দেয়। 

পরে তাকে অস্ত্রসহ ধরে এনে অবৈধ অগ্নেয়াস্ত্র রাখার অপরাধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। 

তার বিরুদ্ধে শাহজাদপুর সহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদক, অস্ত্রসহ বহু মামলা রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy