স্কুল থেকে লাশ হয়ে বাড়ি ফিরলো জুঁই

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারী চালিত অটোবাইক চাপায় জুঁই (৭) নামে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।বুধবার (১০

2024-07-10T20:13:45+00:00
2024-07-10T21:11:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্কুল থেকে লাশ হয়ে বাড়ি ফিরলো জুঁই
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৮:১৩ পিএম  আপডেট: ১০.০৭.২০২৪ ৯:১১ পিএম  (ভিজিট : ২১৪)
X

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারী চালিত অটোবাইক চাপায় জুঁই (৭) নামে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুলাই) পদমদী চন্দনা গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুঘর্টনা ঘটে।

নিহত জুঁই পদমদী চন্দনা গুচ্ছগ্রাম যগেন্দ্র নাথ সোম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। সে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী ডাঙ্গাপাড়া গ্রামের আবেদ আলী শেখের নাতনী ও চায়না খাতুনের মেয়ে ।

স্থানীয় ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নেতা এম.এ কুদ্দুস ও বলেন, স্কুল ছাত্রী জুঁই তার নানা বাড়ীতে থেকে লেখাপড়া করে। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় ব্যাটারী চালিত অটোবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে।

এ বিষয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, স্কুল থেকে বাড়ী ফেরার পথে অটোচাপায় মারা যায় জুঁই। তাদের পরিবারের কোন অভিযোগ না থাকায় জুঁই এর মা লিখিত আবেদন করলে তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy