কিশোরগঞ্জে বিজ্ঞান জাদুঘরের ভ্রাম্যমাণ শিক্ষা কার্যক্রম

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে গতকাল (১০ জুলাই) কিশোরগঞ্জের কটিয়াদিতে এক ভ্রাম্যমাণ বিজ্ঞান শিক্ষা কর্মসূচীর আয়োজন করা

2024-07-11T13:53:25+00:00
2024-07-11T13:53:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জে বিজ্ঞান জাদুঘরের ভ্রাম্যমাণ শিক্ষা কার্যক্রম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ১:৫৩ পিএম   (ভিজিট : ১৬৫)
X

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে গতকাল (১০ জুলাই) কিশোরগঞ্জের কটিয়াদিতে এক ভ্রাম্যমাণ বিজ্ঞান শিক্ষা কর্মসূচীর আয়োজন করা হয়। 

বিজ্ঞান জাদুঘরের প্রান্তিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণ কার্যক্রমের আওতায় কটিয়াদির গচিহাটা বিদ্যানিকেতন প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ‘৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর ভূমিকা’ শীর্ষক এক বিজ্ঞান বক্তৃতার আয়োজন করা হয়।

এ আয়োজনে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুদিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে বিজ্ঞান জাদুঘরের একটি মিউজিয়াম বাস ও একটি মুভি বাস অংশগ্রহণ করে। বিজ্ঞান বক্তৃতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (অও) এর ভূমিকা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করে। 

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মিউজিয়াম বাসের মাধ্যমে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ওপর হাতে-কলমে জ্ঞান বিতরণ করা এ কর্মসূচির উদ্দেশ্য। প্রান্তিক পর্যায়ের তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি আকর্ষণ ও অনুরাগ সৃষ্টির লক্ষ্যে বিজ্ঞান জাদুঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy