দিনাজপুরে বাংলাদেশ স্কাউটসকাব হলিডে

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরে বাংলাদেশ স্কাউটস এর কাব হলিডে-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরে জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস

2024-07-11T16:00:42+00:00
2024-07-11T16:00:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দিনাজপুরে বাংলাদেশ স্কাউটসকাব হলিডে
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৪:০০ পিএম   (ভিজিট : ১৬৫)
X

দিনাজপুরে বাংলাদেশ স্কাউটস এর কাব হলিডে-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরে জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা সভাপতি শাকিল আহমেদ।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল এর পরিচালনায় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা ও সদর উপজেলা শাখার ব্যবস্থাপনায় কাব হলিডে-২০২৪ এর উদ্বোধণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা সভাপতি শাকিল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা কমিশনার মো. মাতলুবুল মামুন, সম্পাদক আনিসুজ্জামান মিলন, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর সদর উপজেলা কমিশনার বুনু বিশ্বাস, সম্পাদক হিরন্ময় দত্ত, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা সহকারী পরিচালক মো. সৈকত হোসেন, জেলা রোভার সম্পাদক মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

দিনাজপুর জেলা ও সদর উপজেলার যৌথ ব্যবস্থাপনায় কাব হলিডে তে জেলার সকল উপজেলা থেকে ২৬টি ও সদর উপজেলার ২৬টি মোট ৫২টি স্কুলের ৪০০জন কাব স্কাউট, ইউনিট লিডার কর্মকর্তা ও রোভার স্বেচ্ছাসেবক অংশগ্রহন করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy