সরাইলে মাটিচাপায় নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

ড্রেজার দিয়ে জমির মাটি কেটে পুকুর খনন করার সময় পুকুরের পাড় ভেঙে মাটিচাপা পড়ে দেলোয়ার হোসেন ও আলী

2024-07-11T17:26:24+00:00
2024-07-11T17:26:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সরাইলে মাটিচাপায় নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৫:২৬ পিএম   (ভিজিট : ১৪৬)
X

ড্রেজার দিয়ে জমির মাটি কেটে পুকুর খনন করার সময় পুকুরের পাড় ভেঙে মাটিচাপা পড়ে দেলোয়ার হোসেন ও আলী মনছুর নামে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। 

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের পূর্ব পাশের ফসলের মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত দেলোয়ার হোসেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার শিমুলিয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও আলী মনছুর একই এলাকার আসাদ আলীর ছেলে।স্থানীয়রা জানান, ফসলের মাঠে ড্রেজারে মাটি কেটে পুকুর খনন কাজ করার সময় পুকুরের পাড় ভেঙে তিনজন শ্রমিক মাটিচাপা পড়ে। আতিকুল ইসলাম নামে একজন শ্রমিক প্রাণে বাঁচলেও বাকি দুজন নিখোঁজ হন।

সরাইল ফায়ার স্টেশনের ইনচার্জ রিয়াজ মোহাম্মদ জানান, ইউএনও স্যার জানানোর পর রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। আজ সকালে ডুবুরির সহায়তায় নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক নিউটন দাস।

সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় তদের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত চলছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy