হাজীগঞ্জে শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

হাজীগঞ্জে এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়ানের মহিউস

2024-07-11T18:22:49+00:00
2024-07-11T18:22:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাজীগঞ্জে শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৬:২২ পিএম   (ভিজিট : ১৬৪)
X

হাজীগঞ্জে এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়ানের মহিউস সুন্নাহ ফয়েজিয়া মাদরাসা থেকে আটক করা হয়।

আটক হাফেজ ইসমাইল হোসাইন (২৫) কুমিল্লা জেলার বরুড়া থানাধীন ভবানীপুর ইউনিয়নের টুইন্নাবাড়ী এগারগ্রামের মো. আ. রহিমের ছেলে।

বৃহস্পতিবার তাকে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

বলাৎকারের শিকার মাদরাসা ছাত্রকে চাঁদপুর সদর হাসপাতালে মেডিকেল চেকআপ করা হয়েছে। চাটখিল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, হাটিলা পূর্ব ইউনিয়ানের মহিউস সুন্নাহ ফয়েজিয়া মাদরাসায় প্রায় ৪০/৫০ শিক্ষার্থী হেফজ খানায় পড়াশোনা করে। প্রায় মাদরাসায় এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বলাৎকারের শিকার শিশুদের বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। গত কয়েক মাস ধরে ভয় দেখিয়ে নাজেরা বিভাগের শিক্ষক হাফেজ ইসমাইল হোসাইন তাকে কয়েকবার বলাৎকার করে। শিশুটি মঙ্গলবার ছুটিতে বাড়ীতে গিয়ে আর মাদরাসায় না আসতে চাইলে তাকে জিজ্ঞাসাবাদে সে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে। পরে স্থানীয়রা শিক্ষককে আটক করলে অভিযুক্ত শিক্ষক বলাৎকারের কথা স্বীকার করলে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ ঘটনায় বলাৎকারের শিকার শিশুর বাবা ইকবাল হোসেন হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং ৯।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy