পুলিশের বাধা উপেক্ষা করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সারাবাংলা

কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)

2024-07-11T18:39:53+00:00
2024-07-11T18:39:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইসলামী বিশ্ববিদ্যালয়
পুলিশের বাধা উপেক্ষা করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৬:৩৯ পিএম   (ভিজিট : ১৪৪)
X

কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 

রবিবার (১১ জুলাই) বেলা পৌনে চারটার দিকে সড়ক অবরোধ করেন তারা। এর আগে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে মহাসড়কে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাধা দেয় পুলিশ। তবে শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে মহাসড়কে বিক্ষোভ করেন। 

ক্যাম্পাস সূত্রে জানা জায়, পূর্বোঘোষণা অনুযায়ী বিকেল সাড়ে তিনটায় ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শিক্ষার্থীরা বাধা উপেক্ষা বিক্ষোভ মিছিল নিয়ে  ফটক পেরিয়ে মহাসড়ক হয়ে ক্যাম্পাসের পাশের শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে আবারো ফটকের সামনে এসে মহাসড়কে বসে পড়েন। এসময় পুলিশকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা গেলেও তারা বাধা দেননি। 

শিক্ষার্থীরা প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে ক্যাম্পাসের অভ্যন্তরে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে সমাবেশে মিলিত হয়। পরে সেখানে সাংস্কৃতিক নানা কার্যক্রমের মাধ্যমে কোটা প্রথার সংস্কার দাবি জানান শিক্ষার্থীরা। এর আগে বিকেল তিনটা থেকে ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে, বিকেল চারটায় জনদুর্ভোগ এড়ানো, শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো ও কোটার যৌক্তিক সংস্কারের দাবি নিয়ে ক্যাম্পাসে মিছিল শুরু করে শাখা ছাত্রলীগ। তারা দলীয় টেন্ট থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে সাধারণ শিক্ষার্থীদের অবরোধ চলাকালে ফটকের ভেতরে অবস্থান করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। শিক্ষার্থীদের অবরোধ শেষ হলে ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল শেষ করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy