উপজেলা ভাইস চেয়ারম্যানের হামলায় সাংবাদিক আহত

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক সাংবাদিকের মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগে শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান

2024-07-12T15:26:33+00:00
2024-07-12T15:26:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপজেলা ভাইস চেয়ারম্যানের হামলায় সাংবাদিক আহত
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৩:২৬ পিএম   (ভিজিট : ৩০০)
X

শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক সাংবাদিকের মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগে শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও তার সাঙ্গ-পাঙ্গরদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। 

গত ৮ জুলাই সোমবার সকালে সদর উপজেলার শিমুলতলী বাজারে এ হামলার ঘটনাটি ঘটে। আহত ওই সাংবাদিক মো:  এনামুল হক দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

জানা যায়, গত ৮ জুলাই সোমবার সকালে বাড়ি থেকে পার্শ্ববর্তী জামালপুর জেলায় যাওয়ার সময় সদর উপজেলার শিমুলতলী বাজারে পৌছার সাথে সাথে ভাইস চেয়ারম্যান মিজান তার সাঙ্গপাঙ্গ নিয়ে পূর্ব শত্রুতার আক্রোশে হামলা চালায় সাংবাদিক এনামুলের উপর। 

এসময় মিজান নিজে দেশীয় চাকু দিয়ে আঘাত করে বলে অভিযোগ করেন ওই সাংবাদিক। এতে তার কপালে গভীর ক্ষত হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে এ ব্যাপারে এনামুল বাদি হয়ে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে সাংবাদিক এনামুল বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানের  নারী কেলেঙ্কারির একাধিক ঘটনা রয়েছে। সেই খবর অনেক সাংবাদিক সংবাদপ্রত্রে প্রকাশ করেছেন। এর জন্যেও সে আমাকে দায়ী করে। এ সকল ঘটনার জের ধরেই সে এই হামলা করেছে। এঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে আমি এর সঠিক বিচার চাই।

এঘটনায় ভাইস চেয়ারম্যান মিজান উল্টা ওই সাংবাদিকে নানা হুমকি দিয়ে যাচ্ছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য সম্বলিত ভিডিও প্রকাশ করে নানা অপবাদ ছড়াচ্ছেন। 

বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান হওয়ায় তার ও তার অনুসারীদের হুমকির ভয়ে এখন সাংবাদিক এনামুল তার গ্রামের বাড়ি ছেড়ে জেলা শহরে অবস্থানরত বড় ভাইয়ের বাড়িতে অবস্থান করছে।

এ ব্যাপারে চরপক্ষিমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী মন্টু বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা হয়েছে। একজন জনপ্রতিনিধি হয়েও দিনদুপুরে লোকজন নিয়ে এসে একজন সাংবাদিকের উপর হামলা করার ঘটনাটি অত্যন্ত নেক্কারজনক।

এ ব্যাপারে শেরপুর প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ ভট্রাচার্য্য বলেন, একজন জনপ্রতিনিধি কর্তৃক সাংবাদিকের উপর হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি। আমি মনে করি, সুষ্ঠু তদন্ত হলে এর বিচার সাংবাদিকরা পাবে। দ্রুত সময়ের মধ্যে এর বিচার দাবি করছি।

তবে অভিযুক্ত ওই ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান মুঠোফোনে সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সব মিথ্যা। আমি এর সাথে জড়িত নই।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, সাংবাদিক এনামুল হকের উপর হামলার প্রেক্ষিতে একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy