কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমাসহ ১৫ জন আটক

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা

2024-07-12T20:17:48+00:00
2024-07-12T20:17:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমাসহ ১৫ জন আটক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৮:১৭ পিএম   (ভিজিট : ২২৩)
X

ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমানসহ ১৫ জনকে আটক করেছে খুলনার খালিশপুর থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে নগরীর মুজগুন্নি বাস্তুহারা এলাকায় হালিমার বাসা থেকে তাদেরকে আটক করা হয়। হামলায় ৯ জন পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছে পুলিশ।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গতকাল রাতে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ও মাদক কারবারী পলাশকে ধরতে হালিমার বাড়িতে অভিযান চালানো হয়। পলাশকে গ্রেপ্তারের পর হালিমা ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ৯ জন পুলিশ সদস্যকে আহত করে। এ সময় পলাশ পালিয়ে যান। 

খবর পেয়ে আরও পুলিশ সদস্য দ্রুত সেখানে ছুটে যান। রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে হালিমা রহমানসহ ১৫ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটক ১৫ জনের মধ্যে ২ জন ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি রয়েছেন। তারা হচ্ছে ইয়াছিন ও মিনার।

ওসি আরও জানান, পুলিশের কাজে বাধা প্রদান ও হামলা চালিয়ে আহত করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা করা হয়েছে। আহত ৯ জন পুলিশ সদস্যের মধ্যে ৪ জন পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy