খুলনা বিভাগের শ্রেষ্ঠ এসআই মোঃ মফিজুল ইসলাম

যশোর প্রতিনিধি

সারাবাংলা

অপরাধ দমনে ভূমিকা রাখায় খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন যশোর জেলার যশোর ডিবি পুলিশের কর্মরত এস

2024-07-13T15:44:42+00:00
2024-07-13T16:14:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনা বিভাগের শ্রেষ্ঠ এসআই মোঃ মফিজুল ইসলাম
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৩:৪৪ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৪ ৪:১৪ পিএম  (ভিজিট : ২৩০)
X

অপরাধ দমনে ভূমিকা রাখায় খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন যশোর জেলার যশোর ডিবি পুলিশের কর্মরত এস আই মোঃ মফিজুল ইসলাম।

আজ শনিবার সকালে (১৩ই জুলাই ) খুলনা পুলিশ রেঞ্জ অফিসের কনফারেন্স রুমে মাসিক আইন-শৃঙ্খলা মিটিং এস আই মোঃ মফিজুল ইসলামকে বিভাগের শ্রেষ্ঠ এস আই হিসেবে পুরস্কৃত করেন খুলনা রেঞ্জের প্রধান ডিআইজি মোঃ মইনুল হক পিপিএম । এ সময় এসআই মফিজুল ইসলাম এর হাতে ক্রেস্ট তুলে দেন রেঞ্জ ডিআইজি মোঃ মঈনুল হক। যশোরের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এ সময় উপস্থিত ছিলেন।

জুন মাসের অপরাধ দমনে খুলনা রেঞ্জ অফিসে মাসের অপরাধ পর্যালোচনা সভায খুলনা রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম, এই সভায় সভাপতিত্ব করেন।

রেঞ্জ ডিআইজি মোঃ মঈনুল হক নিজ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন, অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় খুলনা রেঞ্জাধীন সকল জেলা ইউনিটের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠিত হয়।

এছাড়াও জঙ্গী চরমপন্থী, কিশোরগ্যাং, মানব পাচার প্রতিরোধ, মামলা তদন্তের মান বৃদ্ধি সহ মামলা সমূহ দ্রুত নিষ্পত্তি,গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

উক্ত সভায়.মাসের পারফর্ম্যান্সের ভিত্তিতে নির্বাচিত শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ এসআই ও এএসআই’গণকে পুরষ্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা আর আর এফ এফ এডিশনাল ডিআইজি নওরোজ হাসান তালুকদার,  অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী,অতিরিক্ত ডিআইজি অপারেশন মোঃ হাসানুজ্জামানসহ খুলনা সহ বিভাগের জেলার পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জ গণ। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy