দাকোপে এমপি ননী গোপাল মন্ডলকে গণসংবর্ধনা

দাকোপ (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

খুলনার দাকোপে স্থানীয় এমপিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় এ সংবর্ধনার আয়োজন করেন।গতকাল শনিবার বিকাল ৩টায়

2024-07-13T18:35:04+00:00
2024-07-13T18:35:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাকোপে এমপি ননী গোপাল মন্ডলকে গণসংবর্ধনা
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৬:৩৫ পিএম   (ভিজিট : ১৫৮)
X

খুলনার দাকোপে স্থানীয় এমপিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় এ সংবর্ধনার আয়োজন করেন। 

গতকাল শনিবার বিকাল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ আবদুল্লাহ ফকিরের সভাপতিত্বে ও সুতারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম জুলফিকার আলী জুলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। 

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড জি.এম কামরুজ্জামান, যুবলীগ নেতা গাজী সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, প্রাক্তন শিক্ষক গাজী শাহাবুদ্দিন, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, প্রধান শিক্ষক মোতাহার হোসেন, ইউপি সদস্য মিহির রায়, নিমাই মন্ডল, খোকন ঢালী, সাবেক ইউপি সদস্য মফিজুল ইসলাম গাজী, নিমাই চাঁদ মন্ডল, জায়েদা বেগম। 

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমাজসেবক আবুমুছা ঢালী, ইদ্রিস আলী, সুতারখালী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাবেক  সভাপতি এস এম আনিসুর রহমান, শিক্ষক আবদুল আজিজ সরদার, রেজাউল করিম ঢালী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত মিলন, ডাঃ বঙ্কিম চন্দ্র মিস্ত্রী, পলাশ রায়, শহিদুল সানা প্রমুখ। 
   







 










Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy