ফরিদপুরে নারী কর্মীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ প্রকল্পের ফরিদপুর জেলাধীন মধুখালি, বোয়ালমারী ও আলফাডাঙ্গা

2024-07-13T18:38:25+00:00
2024-07-13T18:38:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে নারী কর্মীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৬:৩৮ পিএম   (ভিজিট : ১৯০)
X

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন "পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ প্রকল্পের ফরিদপুর জেলাধীন মধুখালি, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার নারী কর্মীদের মাঝে চেক ও সনদ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ‌ বেলা পৌনে ১ টার দিকে ‌ এলজিইডি অফিসে এ উপলক্ষে এক অনুষ্ঠানে ‌ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌ বাংলাদেশ সরকারের  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আব্দুর রহমান। ‌

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের ‌ সংরক্ষিত মহিলা এমপি মিসেস ঝর্না হাসান। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ‌ শামীম হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম মোল্লা, ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র ‌ অমিতাভ বোস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের  ফরিদপুর জেলা নির্বাহী  প্রকৌশলী মোঃ শহীদুজ্জামান খান। 

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি ৩ প্রকল্পের ফরিদপুর জেলাধীন মধুখালী বোয়ালমারী আলফাডাঙ্গা  উপজেলায় ২৭০ জন নারী কর্মীদের মধ্যে ‌ চেক ও সনদ বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy