দুর্গাপুরে কোটা যৌক্তিক সংস্কার ও অনার্স কোর্স চালুর দাবিতে মানববন্ধন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার ও অবিলম্বে দুর্গাপুরে অনার্স কোর্স চালুর দাবিতে মানববন্ধন হয়েছে।রবিবার সকালে ঘন্টাব্যাপী

2024-07-14T14:12:40+00:00
2024-07-14T14:12:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে কোটা যৌক্তিক সংস্কার ও অনার্স কোর্স চালুর দাবিতে মানববন্ধন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুলাই, ২০২৪, ২:১২ পিএম   (ভিজিট : ৩০৫)
X

নেত্রকোনার দুর্গাপুরে সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার ও অবিলম্বে দুর্গাপুরে অনার্স কোর্স  চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। 

রবিবার সকালে ঘন্টাব্যাপী প্রেসক্লাব মোড়ে উপজেলা ছাত্র ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম খান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহির রায়হান এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি কবিরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক জুয়েল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমজান আহমেদ সৌরভ, সাবেক সভাপতি নজরুল ইসলাম,  রমজান আলী সরকার, সাবেক ছাত্রনেতা অবনী কান্ত হাজং। 

বক্তারা বলেন, দেশের সর্বস্তরে কোটা সংস্কার বিষয়ক যেসব আন্দোলন হচ্ছে তা অত্যন্ত যৌক্তিক। আমরা দুর্গাপুর উপজেলা ছাত্র ইউনিয়ন কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সর্বাত্মকভাবে একাত্মতা ও সংহতি প্রকাশ করছি।  

মহামান্য আদালতের প্রতি মেধার মূল্যায়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সাধারণ শিক্ষার্থীদের দাবির পক্ষে অতি দ্রুত রায় প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। দুর্গাপুর উপজেলার বেশির ভাগ শিক্ষার্থী বিভিন্ন কারনে অনার্স কোর্সে শহরে এসে পড়াশোনার সুযোগ পায় না। 

দুর্গাপুরের সরকারী কলেজটিতে অনার্স কোর্স চালু হলে উপজেলাটি শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যেত। এ দাবি বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy