জুয়ার আসর থেকে নদীতে ঝাঁপ দেওয়া যুবকের লাশ উদ্ধার

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় পুলিশের গ্রেফতার এড়ানোর ভয়ে জুয়ার আসর থেকে নদীতে ঝাঁপ দেওয়া নিখোঁজ হালিম মিয়ার (৩৫) মরদেহ ডুবুরিদের

2024-07-14T14:30:55+00:00
2024-07-14T14:41:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জুয়ার আসর থেকে নদীতে ঝাঁপ দেওয়া যুবকের লাশ উদ্ধার
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুলাই, ২০২৪, ২:৩০ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৪ ২:৪১ পিএম  (ভিজিট : ২৫৭)
X

নেত্রকোণার কেন্দুয়ায় পুলিশের গ্রেফতার এড়ানোর ভয়ে জুয়ার আসর থেকে নদীতে ঝাঁপ দেওয়া নিখোঁজ হালিম মিয়ার (৩৫) মরদেহ ডুবুরিদের সহযোগিতায় প্রায় দুই দিন  খোঁজাখুজির  উদ্ধার করেছে পুলিশ। 

মৃত হালিম মিয়া কেন্দুয়া  উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের আব্দুল হামিদ মুন্সির ছেলে।

রোববার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার তাম্বুলিপাড়া পর্যটন এলাকা কৈজানি নদী তীরে পাশ্ববর্তী মদন উপজেলার অংশের বাঁশরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার লিডার মো. আশরাফ আলী এবং নিহত হালিমের বাবা আব্দুল হামিদ। 

জানা যায়, উপজেলার তাম্বূলিপাড়া এলাকায় কৈজানি নদীতে ট্রলারে আসর বসিয়ে জুয়া খেলছিলেন বেশ কয়েকজন।

গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানা পুলিশ ওই জুয়ার আসরে হানা দিয়ে আট জন জুয়াড়িকে আটক করতে সক্ষম হন। এসময় অন্য জুয়াড়িরা গ্রেফতার এড়াতে নদীতে ঝাঁপ দেন। এরমধ্যে হালিম নামে এক যুবক নিখোঁজ হন। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। 

কেন্দুয়া ফায়ার সার্ভিসের সহায়তায় ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালায়। রোববার সকাল ৮টার দিকে কৈজানি নদীর মদন উপজেলার অংশের বাঁশরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কেন্দুয়া পুলিশ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নে তাম্বুলিপাড়া পর্যটন এলাকায় কৈজানি নদীতে ট্রলার নৌকায় জুয়ার বোর্ড বসিয়ে অন্ততপক্ষে ২০-৩০ লোক জুয়া খেলছিল। 

গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে ওই জুয়ার বোর্ডে হানা দেয়। এসময় পুলিশ ৮ জুয়াড়ি আটক করতে সক্ষম হয়, নৌকায় থাকা অন্য জুয়ারিরা পুলিশের গ্রেপ্তার এড়াতে নদীতে ঝাঁপ দেয় এবং  ঐসময় পুলিশের গ্রেফতার এড়ানোর ভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে হালিম মিয়া (৩৫) নামে এক জুয়াড়ির পানিতে নিখোঁজ রয়েছিল। 

মদন থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy