জেনে নিন ‘ব্লু টি’ শরীরের যেসব উপকার করে

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

এখন শুধু গ্রিন টি নয়, ব্লু টি ওজন কমাতে সাহায্য করে। ওজন কমানোর আশায় কিংবা নিছক শখে চা

2024-07-14T15:10:09+00:00
2024-07-14T15:17:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেনে নিন ‘ব্লু টি’ শরীরের যেসব উপকার করে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুলাই, ২০২৪, ৩:১০ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৪ ৩:১৭ পিএম  (ভিজিট : ৩০৭)
X

এখন শুধু গ্রিন টি নয়, ব্লু টি ওজন কমাতে সাহায্য করে। ওজন কমানোর আশায় কিংবা নিছক শখে চা খাওয়ার অভ্যাস বদলেছেন অনেকে।  

অপরাজিতা ফুল, নীল জবার মিশ্রণ দিয়েই তৈরি হয় এই ব্লু টি। হালকা টক স্বাদ ও নীল রঙের জন্য এই চায়ের স্বাদ অনেকেই পছন্দ করেন। এছাড়া এই চায়ের স্বাস্থ্যগুণও অনেক। 
প্রতিদিন ব্লু টি শরীরের যেসব উপকার করে

১. বর্ষাকাল মানেই শরীরে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বাড়ে। ব্লু টি-তে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

২. বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত এই চা খেলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

৩. ব্লু টি-তে অ্যান্টিথ্রম্বোটিক গুণ রয়েছে, ফলে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই চা। তাই এই চা নিয়মিত খেলে কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের সমস্যা কমে। সব মিলিয়ে হৃদ্‌রোগের ঝুঁকি কমাতেও এই চা বেশ উপকারী।

৪. রোজকার ডায়েটে রাখলে এই চা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। স্মৃতিশক্তি উন্নত করে। মানসিক চাপ, উদ্বেগ কমাতে ও অবসাদ কাটাতেও সাহায্য করে। 

৫. ব্লু টি হজমে সাহায্য করে। ভারী খাবার খাওয়ার আগে এক কাপ ব্লু টি খেতে পারেন। এতে বিপাকহার বাড়ে। বমি ভাব কাটানোর কাজেও আসে ব্লু টি।









Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy