হাসপাতাল পরিচালকের অপসারণের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার হুমায়ুন কবিরের ‌অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

2024-07-14T15:50:48+00:00
2024-07-14T15:50:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাসপাতাল পরিচালকের অপসারণের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুলাই, ২০২৪, ৩:৫০ পিএম   (ভিজিট : ১৯৬)
X

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার হুমায়ুন কবিরের ‌অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

ফরিদপুর প্রেস ক্লাবের ‌সাংবাদিকদের আয়োজনে আজ রবিবার সকাল ১১-৪৫ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‌এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, মফিজ ইমাম মিলন, খন্দকার মাহফুজুল ইসলাম মিলন, নাজিম বাঁকাউল, আশিষ পোদ্দার বিমান, সঞ্জীব দাস, সেলিম মোল্লা, আবিদুর রহমান নিপু। এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের ‌ সদস্য বৃন্দ উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে নেতৃবৃন্দ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নানা দুর্নীতি ও অনিয়মের বিষয়ে কথা বলেন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন- মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তার নানা অনিয়ম ও দুর্নীতি ঢাকতে মেডিকেল কলেজের অভ্যন্তরে অবৈধভাবে সাংবাদিকদের প্রবেশে বাধার সৃষ্টি  করেন। অবিলম্বে এই অযোগ্য অথর্ব পরিচালকের অপসারণ করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

তা না হলে আগামীতে আরো ‌ বড় ধরনের কর্মসূচি ‌ গ্রহণ করা হবে বলে ‌ জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, ডাক্তার হুমায়ুন কবির এই হাসপাতালে দায়িত্ব নেওয়ার পর থেকে ‌ হাসপাতালটি দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এখানে সাধারণ মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষ চিকিৎসা নিতে এসে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন।

সাংবাদিকরা এই প্রতিষ্ঠানের কোন সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের বাধা প্রদান করা হয়। নানা রকম হয়রানীর শিকার হতে হয়। তাদেরকে নাজেহাল করা হয়। এভাবে একটা প্রতিষ্ঠান চলতে পারেনা। 

তাই অবিলম্বে ডাক্তার হুমায়ুন কবিরের অপসারণ করা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy